নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমির হোসেন নির্বাচনী ঘরোয়া উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২ নং ওয়ার্ড এলাকায় এই নির্বাচনী উঠানবৈঠক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এ সময় ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমির হোসেন বলেন, ভোট একটি পবিত্র আমানত। সকলের উচিত পবিত্র আমানতটি একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া। আমি আপনাদের সেবা করার প্রত্যয় নিয়ে এবার নির্বাচন করতে এসেছি। হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। মেম্বার নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন আমি বিগত বছর আপনাদের সেবা করেছি, বিপদে আপদে সুখে-দুঃখে যে যখন আমাকে ডেকেছেন তার পাশেই দাড়িয়েছি। আমি আপনাদের জন্য সব সময় বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্ঠা করেছি, যে কাজ করে না তার কিন্তু ভুল হয় না, যে কাজ করে তারই কিন্তু ভুল থাকে যদি বিগত বছরে আমার কোনো কাজে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, সামনে নির্বাচন আপনারা যদি আমাকে সমর্থন করেন, আমার পাশে থাকেন তাহলে আমি নির্বাচিত হতে পারবো, রাইপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসী আমাকে তালা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি কথা দিচ্ছি আপনাদের সেবক হয়ে থাকবো ইনশা আল্লাহ।
উক্ত নির্বাচনী উঠানবৈঠকে বিশিষ্ট সমাজ সেবক মোয়াজ্জেম তালুকদারের সভাপতিত্বে এবং নুর শিশু একাডেমি এন্ড গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,ইকরাশী বাইতুন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা উসমান গনি,আব্দুল সালাম মাদবর, মো. আলম খাঁ, মো. মান্নান, মো. আনোয়ার হোসেন, মো. দেলোয়ার তালুকদার, মো. রেজুয়ার হোসেন, বিপ্লব তালুকদার, আব্দুল কুদ্দুস, মো. সিদ্দিক হোসেন, নুর শিশু একাডেমি এন্ড গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. রাজীব হোসেন, মো. শাওনসহ শত শত এলাকাবাসী।
