মোল্লাকান্দিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ

ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল হাই মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশন, প্রবাসী সমাজকল্যাণ সংগঠন ও এলাকার বিশিষ্ট সমাজসেবকদের উদ্যোগ ও অর্থায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল হাই মডেল একাডেমির উন্নয়ন কমিটির সভাপতি ও হাজী মোহাম্মদ সুলতান সরদার মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন মেলকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন ঢালী, শরীফ হোসেন সরদার, আরিফ হোসেন সাদ্দাম ঢালী ও রফিকুল ইসলাম হাওলাদার। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাজী ফিরুজ ও সিপন ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং আব্দুল হাই মডেল একাডেমির প্রধান শিক্ষক মাকসুদা বেগম।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রবাসী, সমাজসেবক ও এলাকার বিত্তবান ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মকে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *