মান্দায় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং আটক ২

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার  বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আব্দুল জলিল সরকার।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় কয়েকজন মিলে খোলা মাঠের রাস্তায় শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের মাইকিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *