নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারীদের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কোমরগঞ্জ এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করেন কোমরগঞ্জ খাজা বাবার খানকা শরীফ।
বিক্ষোভ মিছিলটি খানকায়ে শরীফ থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে খানকায়ে শরীফ প্রাঙ্গণে প্রতিবাদ সভা করা হয়। এসময় বক্তারা হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারীদের সমর্থন করায় ফ্রান্সের প্রধামন্ত্রী এমানুয়েল ম্যাক্রোর ফাঁসি দাবী করেন এবং ফ্রান্সের যত পণ্য আছে তা বয়কট করার আহবান জানান। প্রতিবাদ সভা থেকে আগামী শুক্রবার আরো বড় পরিসরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন, খাজা বাবা খানকায়ে শরীফ এর সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক উজ্জল আলী, উপদেষ্টা মো. শের আলী, আজর আলী, সদস্য মো. রাকিবুজ্জামান, প্রাক্তন চেয়ারম্যান মো. সুবেদুজ্জামান, বাগমারা বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু সহ খানকায়ে শরীফের ভক্ত ও আশেকানগণ।
