বিদেশি ব্রান্ডের নামে নকল প্রসাধনী

পুরান ঢাকায় নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত। এ সময় ৫ জনকে আটক করা হয় এবং প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে পুরান ঢাকার একটি বাসাবাড়িতে অভিযান চালায় বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
এ সময় স্থানীয়ভাবে তৈরি তেল বিদেশি মোড়কের বোতলজাত করার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
বিএসটিআই জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল প্রসাধনীর ব্যবসা করে আসছে। তারা স্থানীয় পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে বাজারজাত করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *