মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বান্দুরা বাজার ব্যবসায়ীদের পক্ষ হতে আরাফাত ফ্যাশনের সত্ত্বাধিকারী আব্দুর রহিম এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামসুল ইসলাম, মুক্তিযোদ্ধা কালীপদ মালু, মো. আইয়ুব, ডকলাস গমেজ, শাহ্ জালাল জুয়েল, হুমায়ুন কবির হুমি, যুব মহিলালীগ নেত্রী আদুরী গায়েন, সমাজ সেবক শওকত শিকদারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়।
