মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার রাহুথাটি চঞ্চল সংঘের উদ্যোগে ক্লাব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হালিম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ও রাহুথটি চঞ্চল সংঘের সভাপতি ফারুক হোসেন পত্তনদারের সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও অত্র ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সোহেলের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজল আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ জুয়েল, যুবলীগ নেতা সোহরাব হোসেন, ছাত্রলীগ নেতা সম্রাটসহ অত্র ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়।
