নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খাবার (মধ্যাহ্নভোজ) বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে সরকারি সিদ্ধান্তে বৃহস্পতিবার (৫ অক্টোবর) খাবার (মধ্যাহ্নভোজ) বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন স্মার্ট যুব সমাজ। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাদের প্রতিষ্ঠা করতে হবে জাতির পিতার ক্ষুধা ও দারিদ্রহীন যুব সমাজ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জায়েদুল রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন।

উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আজিম, সাধারণ সম্পাদক পত্তনদার মো. রাকিব, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মিজানুর রহমান শিলু, প্রধান শিক্ষক অমৃতলাল বিশ্বাস প্রমুখ।

পরে একই সভায়, করোনাকালীন শিখন ঘাটতি পূরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *