নবাবগঞ্জে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরবিচ্ছিন্নভাবে উদযাপন করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দয়াময় বাড়ৈ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ প্রমুখ।

সভায় পূজা ম-পের নিরাপত্তায় প্রশাসন ও পূজারীদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাম্প্রদায়িক গুজবসহ অপ্রীতিকর ঘটনার মোবাবিলায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এবছর নবাবগঞ্জ উপজেলায় ১৯৪টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *