নবাবগঞ্জে মরহুম আলী সিকদার স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মরহুম আলী সিকদার স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২ এপ্রিল) বিকেলে উপজেলার পুরাতন বান্দুরা দক্ষিণপাড়া এলাকায় আলী সিকদার বাড়ী মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল দুটি অংশগ্রহণ করে। পরে নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পেলে খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে বিবাহিত দলকে ২-১ গোলে হারিয়ে অবিবাহিত দল ট্রাইবেকারে জয় লাভ করে।

উক্ত খেলায় মো.আওলাদ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আজগর আলী।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ এনসিপির মূখ্য সংগঠক মো. রাসেল আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের আহব্বায়ক শাকিল আহমেদ, দোহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক রনি দেওয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে রানার্সআপ ও চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *