নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো রাজমিস্ত্রি সাব্বিরের আকুতি: পাশে দাঁড়ানোর আহ্বান

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঁঠালিঘাটা এলাকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবক সাব্বির। বর্তমানে তিনি শরীরের বিভিন্ন অংশে মারাত্মক পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বিরের পিতা আ. রাজ্জাক মারা গেছেন। বাবার মৃত্যুর পর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ও ভরণপোষণের ভার এসে পড়ে তরুন সাব্বিরের কাঁধে। সংসারের চাকা সচল রাখতে তিনি রাজমিস্ত্রির কাজ শুরু করেন। সম্প্রতি একটি ভবনে নির্মাণকাজ করার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে দুই হাতই কেটে ফেলতে বাধ্য হন।
একদিকে দুই হাত হারানোর আজীবন পঙ্গুত্ব, অন্যদিকে চিকিৎসার আকাশচুম্বী খরচ, সব মিলিয়ে তার পরিবার চরম দিশেহারা ও অসহায় হয়ে পড়েছে। অর্থাভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ কেনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সাব্বিরের চিকিৎসায় প্রয়োজন প্রচুর টাকার, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। চিকিৎসার খরচ জোগাতে এবং একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়সম্পন্ন ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: অসহায় সাব্বিরকে সরাসরি আর্থিক সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: বিকাশ নাম্বার (পার্সোনাল): 01813809402

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *