নবাবগঞ্জে বসত ঘর আগুনে পুড়ে ছাই-৭ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার চূড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামের আনজিব বেপারীর বসত ঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।  এতে আসবাবপত্র, নগদ টাকা, বাড়ির জমির দলিলসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র  পুড়ে গেছে। অসাবধানবসত ঘরের পাশের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জানান। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের দাবি।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, রাতে হঠাৎ আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। এসময় তারা দেখতে পায় বসত ঘরে আগুন জ্বলছে। পরে এলাকাবাসীর প্রায় এক ঘন্টা প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ আনজিব বেপারী বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। আগুনে আমার সব কিছু শেষ হয়ে গেছে। রাজমিস্ত্রীর কাজ করে যে আয় হয় তা দিয়ে সংসার চলে। এখন আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *