নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল মান্নানের সহধর্মীনি নিলুফার মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে দোহার উপজেলার বাস্তা এতিমখানা ও মাদ্রাসা, দুপুরে নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসা, পরে বাদ যহুর গালিমপুর সূর্যখালী এতিমখানা ও মাদ্রাসায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান, আগলা ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, বিএনপি নেতা- আব্দুল বাতেন, সাগির আহমেদ লাবু, আমান উল্লাহ আমান, মো. হাসান, নুর ইসলাম, ঢাকা জেলা কৃষকদলের নেতা আব্দুর রশিদ. সেলিম চৌধুরী, ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, মঈন খান তুষার প্রমুখ।
