নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদে জন্য ঢাকার নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাগমারা মসজিদ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।

আলোচনা ও অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার (পূর্ব) সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা (পশ্চিম) সেক্রেটারী মোস্তা আহমেদ, নবাবগঞ্জ (পূর্ব) সহকারী সেক্রেটারী মামুনুর রশীদ চৌধুরী, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সালাম, মাওলানা কাজী মোকাররম, মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা নাজমুল হোসাইন প্রমূখ।

শেষে জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গত্ববরণকারীদে জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলার (পূর্ব) সেক্রেটারি মাওলানা মাওলানা মোহাম্মদ আলী।

একই দিন ঢাকার দোহারে বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখা আয়োজিত উপজেলা জামে মসজিদে জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদে জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *