নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে বন্যাদুর্গত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২১ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসমা জাহান প্রমুখ।
