ঢাকার দোহার উপজেলায় ঈদ-উল আযহা উপলক্ষে দোহার প্রেসক্লাবের উদ্যোগে পশু কোরবানি করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে ঈদ-উল আযহার তৃতীয় দিনে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর তত্বাবধানে ও সকল সদস্যদের উপস্থিতিতে একটি গরু জবাই দেওয়া হয়।
এ সময় সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন, আমি শুরু থেকেই প্রেসক্লাবের উন্নয়নে সচেষ্ট ছিলাম। গতবারও আমাদের এই কমিটির উদ্যোগে দোহার প্রেসক্লাবের ইতিহাসে প্রথম বার একটি গরু জবাই করা হয়েছিল। তার ধারাবাহিকতায় এবারও একটি গরু জবাই করা হয়েছে। আশা করছি এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যারা আজ স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব বলেন, এই কমিটি নির্বাচিত হওয়ার পর আমরা সব সময় চেয়েছি, নতুনত্ব কিছু করার। তাই গতবারের ন্যায় এবারও একটি গরু জবাই করা হয়েছে। যা প্রেসক্লাবের সকল সদস্যসহ কিছু গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কোষাধ্যক্ষ শরীফ হাসান, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আসাদ মাহমুদ, কার্যকরী সদস্য শেখ সোহেল রানা, সুজন হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, সদস্য মাহমুদুল হাসান সুমন, হাবিব বক্স, মো. সুজন খান, মো. জুবায়ের আহমেদ, মো. আলমগীর হোসেন, মাকসুমুল মুকিম, আব্দুল রাহিম, সাংবাদিক সাকিব হোসেন, রাজু হোসেন, সুজন হোসেন সহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে সকল সদস্য ও কিছু গরীব মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
