নিজস্ব প্রতিবেদক: এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে চালনাই ইটভাটার লেখাপড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এশিয়ান টেলিভিশনের দোহার-নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি সাংবাদিক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়ার নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া বলেন, দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ১১ বর্ষ পেরিয়ে ১২ বর্ষে পা রাখেছে। আমরা তার ধারাবাহিকতায় উপজেলার ইট ভাটার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে উদযাপন করেছি। প্রতিবছর আমি চেষ্টা করি অসহায় বঞ্চিত শিশুদের নিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করার। ইনশা আল্লাহ প্রতিবছর এই ধারাবহিকতা অব্যহত রাখার চেস্টা করবো।
অনুষ্ঠানে বর্ণমালা বিদ্যালয়ের সদস্য সোহাগ হোসাঈন আব্দুল হান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কো-ফাউন্ডার সোসাইটি অব থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড প্রিভেনশন মো.জসিম উদ্দিন, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো.সেলিম হোসেন, পদ্মা সরকারি কলেজের প্রভাষক শেখ আলমগীর হোসেন, এন টিভির সাংবাদিক আনোয়ার হোসেন সোহাগ, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশনের মো. আতাউর রহমান সানী ,বর্ণমালা বিদ্যালয়ের সদস্য রাজিব শরীফ, মোয়াজ আহম্মেদ,মো. সুমন,তামিম বিন জামান, মোমেন মুন্না,রাতুল মোল্লা,সোহেল বেপারীসহ ইট ভাটার সকল অভিভাবকবৃন্দ।
