দোহারে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আব্দুল রাহিম:  ঢাকার দোহারে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১২ ফেব্রুয়ারী)  সুতারপাড়া ইউনিয়নে উক্ত বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

উক্ত অনুষ্ঠানে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাশার মৃধা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান,  বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাংবাদিক মাহবুবুর রহমান টিপু,  দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ,  উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দাম, ইউপি সদস্য আবেদ সওদাগর,কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, সাঈফ আল সাহাবসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *