নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা বিলাশপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা হুকুম আলী চোকদারের পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে নিজ বাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, ডাক্তার সোবহান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ওমর চোকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় হুকুম আলী চোকদার বলেন ,আমার পিতা-মাতার জন্য সবাই সর্বদায় দোয়া করবেন যেন আল্লাহ্ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।
