দোহারে স্বেচ্ছাসেবকলীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় দুই শতাধিক কর্মহীন লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সাধারণ সম্পাদক শামীম শিপলু, পৌরসভার যুগ্ম, সম্পাদক মান্নান, সাবেক ছাত্রনেতা তুহিনুর হোসাইন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *