লকডাউনের ৮ম দিনেও বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দিলেন সিংগাইর থানার ওসি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:  কঠোর লকডাউন ও বিধি-নিষেধের ৮ম দিনে বৃহস্পতিবার ( ৮ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজার ব্যবসায়ীদের সরকার ঘোষিত লকডাউন মেনে চলার নির্দেশ দিলেন থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা ।

জয়মন্টপ ইউনিয়ন পরিষদে বাজার ব্যবসায়ী ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়কালে এমন কঠোর নির্দেশ দেন ওসি। তিনি এর আগে ওই বাজারে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে আটক করলেও পরে মুচলেকায় ছেড়ে দেন। প্রচুর লোক সমাগম হওয়ায় সকালের বাজার খোলা মাঠে স্থানান্তরের আহবান জানান তিনি।

এ সময় ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শাহাদৎ হোসেন , ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পল্লী চিকিৎসক মোঃ রিয়াজুল হক . বাজার কমিটির সভাপতি আব্দুস সালামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে, লকডাউন কার্যকর করতে সিংগাইর উপজেলার প্রবেশ পথ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে চেক পোষ্টে সহকারি পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) রেজাউল হক ও ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালামকে পুলিশ ফোর্স নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এসময় আইন অমান্য করে যানবাহন নিয়ে বের হওয়া ৪ জনকে বিভিন্ন ধারায় ৪টি মামলা দেয়া হয়েছে বলে সার্জেন্ট মো.জাহিদুল রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *