দোহারে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিসাক্ত সাপের কামড়ে সিরাজ মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে এ ঘটনা ঘটে। মৃত সিরাজ মোল্লা উপজেলার কাজির চর এলাকার বারেক মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিরার রাত ১০ টার দিকে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর একটি সাপ তার পায়ে ছোবল দেয়। তার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে। পরে সাপের ভ্যাকসিন দেয়ার অনুরোধ করেন সিরাজ মোল্লা পরিবার। এদিকে বিষধর সাপটিকে পরিবারের সদস্য পিটিয়ে মেরে ফেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন নেই বলে উন্নত চিকিৎসার জন্য সিরাজকে ঢাকা প্রেরণ করেন। পরে পথেই তার মৃত্যু হয়।
এদিকে মৃত সিরাজের পরিবার ও স্থানীয়রা দাবী করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে ও সাপে কাটা রোগীর কোনো চিকিৎসা না থাকায় সিরাজের মৃত্যু হয়েছে। এসময় দোহারে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবী জানান তারা।
এদিকে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হচ্ছেনা বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *