নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতিদের উদ্যোগে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার দোহার প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।
সুপ্রিম কোর্টের এডভোকেট মনির হোসেন রানার সভাপেিত্ব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহবায়ক ও মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে এম খালেদুজ্জামান জুয়েল, নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার ড. মঞ্জুরুল আলম শামীম বেপারী, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান, ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শ্যামল পাপ্পু, এডভোকেট আমির হোসেন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সাবেক সভাপতি মো. কামরুল হাসান, দোহার প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. সোহেল রানা, সদস্য আলমগীর হোসেন,আব্দুর রাহিম, মাকসুমুল মুকিম, ফয়সাল, সাকিবসহ আরও অনেকে।
এসময় বক্ত্যরা বলেন সাম্প্রতিক সারাদেশের এইচএসসি’র ফলাফলে ধস নামায় নড়েচড়ে বসেছে দেশের শিক্ষানুরাগি সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের দোষ না দিয়ে শিক্ষক সমাজের আরো সতর্ক হতে হবে, কম্পিউটার শিক্ষায় ল্যাব চালু করতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। পাশাপাশি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা-সেমিনার করে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে
সাম্প্রতিক সারাদেশের এইচএসসি’র ফলাফলে ধস নামায় নড়েচড়ে বসেছে দেশের শিক্ষানুরাগি সমাজ। তারই অংশ হিসেবে দোহারের শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতিদের উদ্যোগে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দোহার প্রেসক্লাবের হলরুমে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার ড.মঞ্জুরুল আলম শামীম বেপারী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের দোষ না দিয়ে শিক্ষক সমাজের আরো সতর্ক হতে হবে, কম্পিউটার শিক্ষায় ল্যাব চালু করতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। পাশাপাশি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা-সেমিনার করে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। আমরা সারা দোহারের শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের সমন্বয়ে একটা ফোরাম করবো, যাতে সকলে মিলে সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ভালো ফলাফল উপহার দিতে পারি। তিনি আরো উল্লেখ করেন হাজিরা ডেকে ক্লাসের সময় নষ্ট করা যাবে না। আমরা এই বিষয়ে ভালো সময়োপযোগী উদ্যোগ নিবো। আগামী বছর থেকে সারা দোহারের ১০০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করার ঘোষণা করা হবে।
