মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাচ কো-অর্ডিনেটর ও ব্যাচ প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় শতবর্ষ উদযাপন কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর খালাসীর সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহেল বেপারী সঞ্চালনা  উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, প্রথম যুগ্ম সম্পাদক মো. আছির উদ্দিন খান বাচ্চু, দপ্তর সম্পাদক মো. আজাদ শিকদার, যুগ্ম সম্পাদক রমজান হোসেন, আবুল হাসনাত খালাসী, মনিরুল ইসলাম ডন, মো. করিম বেপারী, যুগ্ম গবেষণা ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান বিপ্লব, হায়দার হোসেন, প্রচার সম্পাদক ইউসুফ আলীসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

সভায় বিভিন্ন ব্যাচের রেজিস্ট্রেশনের অগ্রগতি, ফান্ড সংগ্রহ এবং শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন ব্যাচের কো-অর্ডিনেটর ও প্রতিনিধিরা নিজ নিজ ব্যাচের পক্ষ থেকে মতামত ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *