দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. ইমরান খান(১৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর হয়েছে। শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার কার্তিকপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান খান উপজেলার সুন্দরীপাড়া এলাকার আব্দুল মান্নান খান এর ছেলে। সে অষ্টম শ্রেণিতে পড়া‌লেখা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মো. ইমরান খান তার মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জয়পাড়া যাওয়ার পথে কার্তিকপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে মো. ইমরান খান ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার নিজ বাড়ি সুন্দরীপাড়ায় নিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *