দোহারে ভ্রাম্যমাণ আদালতে বালু ব্যাবসায়ী চঞ্চল মোল্লাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উপজেলার পদ্মা নদীতে ড্রেজারে বালু উত্তোলনের সময় চঞ্চল মোল্লা নামে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে।

জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোড়াবন এলাকায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু কাটার সময় চঞ্চল মোল্লাকে হাতেনাতে ধরেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সালমান এফ রহমান এমপির প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহমান লিমন। পরে তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। আটকৃত চঞ্চল মোল্লা তার নিজ অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে দোহার উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সালমান এফ রহমান এমপির প্রতিনিধি মুশফিকুর রহমান লিমন বলেন, সালমান এফ রহমান এমপি কঠোর নির্দেশনা দিয়েছেন দোহারে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের কোনো ভাবেই যেন ছাড় দেয়া না হয়। ইতোমধ্য দোহারের কয়েকটি স্থানে পদ্মা বাঁধের মতো বৃহৎ প্রকল্পের কাজ চলছে। যার অবদান সালমান এফ রহমানের। তাই অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বাঁধ প্রকল্প ক্ষতিগ্রস্থ হতে পারে। এবিষয়ে সকলকে সোচ্চার থাকতে হবে।

দোহার উপজেলা জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন, দোহারে সালমান এফ রহমান এমপি’র মাধ্যমে প্রায় ১৪০০ কোটি টাকার পদ্মার বাধের কাজ চলছে সেখানে যদি এই পদ্মা থেকে বালু উত্তোলন করা হয় তাহলে দোহারের মানুষের অস্তিত্ব একদিন হুমকির মুকে পরবে। তাই দোহার রক্ষায় সালমান এফ রহমানের নির্দেশনা অনুযায়ী অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন স্বোচ্চার রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *