দোহারে বেগম আয়েশা শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ দোয়ার মাফিল

রিমন হোসেন: ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ দোয়ার মাফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়েশা শপিং কমপ্লেক্সে ওয়াজ দোয়ার মাফিল অনুষ্ঠিত হয়।
বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের সভাপতি মুফতি মাসুদুর রহমান সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসীহাত পেশ করেন হাফেজ মাওলানা মোতালিবুর রহমান সাইফি, বিশেষ বক্তা হিসেবে নসীহাত পেশ করেন দারুল উলুম আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদরাসার মুহতামিম মাওলানা ওমল ফারুক আমিনি, মাদরাসুতুর রহমানের শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম শরীয়াতপুরী। এসময় উপস্থিত ছিলেন বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের পরিচালনা কমিটির উপদেষ্টা ও পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন, বিল্লাল হোসেন, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা হারুন উর রশিদ, মাওলানা জুনায়েদ আহম্মেদ, শেখ মো. মোস্তাফা, আস্রাফ হোসেনসহ সকল ব্যবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *