মো. সুজন হোসেন, বিশেষ প্রতিনিধি ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে কেক কেটে এবং বিশেষ দোয়ার মাধ্যমে জন্মদিনটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর যুবদলের সদস্যসচিব সুজন মাহমুদ আনছারি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তালেব কবিরাজ, বিএনপি নেতা নুরুল ইসলাম টুকু, আবুল বাশার বাদশা, যুবদল নেতা মহিউদ্দিন মহি, মো. শফিউদ্দিন, মো. বাবু (সুন্দরী), আব্দুল হালিম, বাশার কমান্ডার, জুবায়ের খান, আলমগীর হোসেন ও আশিক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
