দোহারে পুলিশের কড়া চেকপোস্ট, হেলমেট না থাকলেই বাইক আটক

ঢাকার দোহার উপজেলার থানার মোড়ে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কড়া চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই চালকদের আটকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, সড়ক দুর্ঘটনা রোধ এবং চালকদের মাঝে সচেতনতা বাড়াতে পুলিশ এই বিশেষ অভিযান শুরু করেছে। চেকপোস্টে যেসব মোটরসাইকেল চালক বা আরোহীর মাথায় হেলমেট থাকছে না, তাদের গাড়িগুলো তাৎক্ষণিকভাবে আটকে দেওয়া হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা বাইকগুলোর বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *