দোহারে পদ্মা সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মা সরকারি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ দোহার-শ্রীনগর উপজেলার ইতিহাস উল্লেখ করে বলেন, দোহার উপজেলার জনপথ অত্যন্ত উর্বর এবং উন্নয়নশীল, এই এলাকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস প্রবাসের রেমিটেন্স, যেই কারণে এলাকার অধিবাসীরা সকলেই আর্থিকভাবে সাবলম্বী এবং দিন দিন অত্র এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, দেশের ক্লান্তি লগ্নে এই অনুষ্ঠান হওয়ায় আয়োজন বৃহত আকারে করা যায়নি, সুযোগ বুঝে নবীণবরন অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীদের প্রতি ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ আ: মজিদ নবাগত শিক্ষার্থীদের বলেন, এখন এই দেশকে ‍সুন্দর করে গড়ার দায়িত্ব তোমাদের, আমরা সব সময় তোমাদের পাশে থেকে ড.আসিফ নজরুলের মতো পরামর্শ দিবো, তোমরা এগিয়ে যাও। আন্দোলনে নিরীহ ছাত্র শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, পদ্মা সরকারি কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, আহ্বায়ক সহকারি অধ্যাপক এবিএম আব্দুল রকিব, পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ, কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: সেলিম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *