আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে তথ্য সংগ্রহ কালে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সিরাজদিখান থানার আমির মো. কবির হোসাইন( শিক্ষক) এর নেতৃত্বে উপজেলার অন্যান্য দায়িত্বশীলরা উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলার সার্বিক শান্তি শৃংখলার জন্য পরামর্শ করা হয়।পরে নেতারা বিভিন্ন হিন্দু বাড়ীতে গিয়ে খোজ খবর নেয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। দুপুরের দিকে দেখা যায় সিরাজদিখানের ব্যস্ততম স্টেশন নিমতলায় ইসলামী আন্দোলনের কর্মীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। তাদের দাবী স্বৈরাচার পতনের পর দেশে যেন কোন অপশক্তি ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে। নব্য স্বাধীনতাকে কেউ কলঙ্কিত করতে না পারে।
