দোহারে নৌযান চালক ও ভাসমান ভাড়াটিয়ারা পেল সরকারি উপহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট এলাকায় কর্মহীন নৌযান চালক ও উপজেলার বাউল শিল্পী এবং পৌরসভার ভাসমান ভাড়াটিয়াদের মাঝে সরকারি ঈদ উপহার পৌছে দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) সকালে ৬০ জন নৌযান চালক, ৭০ জন ভাসমান ভাড়াটিয়া ও ১২৩ জন বাউল শিল্পীদের পরিবারের মাঝে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌছে দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় উপজেলা প্রশাসনকে সহযোগীতা করেন দোহার থানার এসআই মো. জসিম ও এসআই মো. মাসুদসহ পুলিশের সদস্যগণ।

এসময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। বিষয়টি বিবেচনায় রেখে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কর্মহীন স্পিডবোট ট্রলার চালক, লটাখোলার কর্মহীন ভাসমান ভাড়াটিয়া এবং বাউল শিল্পীদের যাতে এবার প্রতিবছরের ন্যায় ঈদের দিন আনন্দে কাটাতে পারে তাই সরকারের পক্ষে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌছে দিয়েছে দোহার উপজেলা প্রশাসন।

আফরোজা আক্তার রিবা বলেন, গরীব অসহায় ভাসমান যারা স্থানীয় বাসিন্দা না তারাও যেন ভালোভাবে ঈদ করতে পারে তাই গত কয়েক দিন ধরে সেই সকল পরিবার গুলোর কাছে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌছাতে কাজ করছি। আমাদের সকল কাজে সহযোগিতা করছে দোহার থানা পুলিশ। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন সরকারি উপহার বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *