ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে ‘দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’

নূর হোসেন আকন্দঃ করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউন চলছে সারা দেশের ন্যায় দোহার-নবাবগঞ্জের প্রতিটি এলাকায়। কর্মহীন সাধারণ মানুষের পাশে থাকার কর্তব্যবোধ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ। ‘বস্ত্র নয়,খাদ্যই হোক এবার ঈদের উপহার’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ( ২১ মে) সারাদিন ব্যাপী দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোহার-নবাবগঞ্জে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়ো দুধ, নুডলস, পিঁয়াজ ও পোলাও চাল সহ অন্যান্য সামগ্রী।

সংগঠনটির সভাপতি মোঃ মিথুন হোসেন জয় নববাংলাকে জানান, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রতিটি দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকবো। একইসাথে প্রতিটি ছাত্র সংগঠন আমাদের মত সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ালে দেশে কেউ না খেয়ে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *