দোহারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার দোহার উপজেলার শরিফা বিনতে আজিজ (২৮) নামে এক তরুণ চিকিৎসক মারা গেছেন। শুক্রবার (১১ আগস্ট) ভোওে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শরিফা বিনতে আজিজ দোহার উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের একমাত্র মেয়ে। এক ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। শুক্রবার জুমার নামাযের পরে জয়পাড়া কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

ডা.শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন এবং তিনি নিয়মিত দোহারের মুক্তি ক্লিনিকে রোগী দেখতেন।

পরিবার জানায়, বেশ কয়েকদিন ধরে ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে ৪ দিন জয়পাড়ায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন শরীফা। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হলে এবং প্লাটিলেট সংখ্যা কমতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয় হয় এবং বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সর্বশেষ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এসময় তার প্লাটিলেট সংখ্যা ছিলো মাত্র ১০,০০০। পিতা ও মাতা তাদের একমাত্র কন্যাকে হারিয়ে পাগলপ্রায়।

শরিফা ২০১১ সালে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *