দোহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছ। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার লুনা শারমিন।

উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *