মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ৫৫ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সমবায় কর্মকর্তার অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস ছাত্তার বেগ,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহসীন মজুমদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ওয়ালীউল্লাহ সেলিম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিউটি বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমূখ।একটা সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
