দোহারে ছেলের চাকুর আঘাতে রক্তাক্ত মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বড় ছেলে আমান খানের (৪০) চাকুর আঘাতের শিকার মা হনুফা বেগম (৬৫)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত হনুফা বেগম জানান, সম্পত্তির কারণে আমার বড় ছেলে বেশ কিছুদিন আগে থেকেই আমার উপর গায়ে হাত তোলা থেকে শুরু করে নানাভাবে অন্যায় অত্যাচার চালাচ্ছে। আজ দুপুরে পারিবারিক ব্যাপারে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে, ছেলের বাবা সবেদ খান (৯০) ও ছেলের শ্যালক মো. ওমর (২২) পেছন থেকে আমাকে ঝাঁপটে ধরে আমাকে মারধর করে ও আমার বাম হাতে চাকু দিয়ে কয়েকবার আঘাত করে। পরে আমি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *