দোহারে করোনায় বৃদ্ধার মৃত্যুঃ লাশ দাফন করল যুবলীগ

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জুলেখা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ভয়ে মৃত ব্যক্তির দাফনে এগিয়ে আসেনি প্রতিবেশী ও স্বজনরা। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় লাশ দাফনে বিলম্ব হয়। এমন খবর পেয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ জুলেখার লাশ দাফনে এগিয়ে আসে দোহার উপজেলা যুবলীগ। বৃদ্ধার বাড়িতে গিয়ে তাঁর দাফন কাজ সম্পন্ন করেন উপজেলা যুবলীগের গঠিত ‘মানবিক টিম’। দোহার উপজেলার যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, সকল মানবিক কাজে যুবলীগের ভূমিকা শুরু থেকেই ছিলো। করোনা মহামারিতেও মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। বৃহস্পতিবার এক বৃদ্ধার লাশ দাফনে এগিয়ে আসেনি কেউ, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ভয়ে। আমরা খবর পেয়ে স্বেচ্ছায় মৃত ব্যক্তির লাশ দাফন করেছি। আমাদের উপজেলা যুবলীগের ‘মানবিক টিম’ এখন থেকে এ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *