দোহারে এসবিআই ইটভাটাকে ভ্রাম্যমাণে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় এসবিআই নামে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর শিমুলিয়া জালালপুর চক এলাকায় এসবিআই ইটভাটার কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। সেই সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাটিকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *