নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় ইভটিজিংয়ের দায়ে সাকিব (২২) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র । দণ্ডপ্রাপ্ত সাকিব নারিশা খালপাড়ের বাসিন্দা আলম খালাসীর ছেলে।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান সাকিবকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
