দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় আরাম ভাগ্যকুল পরিবহন লিমিটেডের গ্যারেজ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার জামালচর এলাকায় আরাম ভাগ্যকুল পরিবহন লিমিটেডের এ গ্যারেজ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভাগ্যকুল পরিবহন লিমিটেডের চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা কৃষি ও সমবায় সম্পাদক শেখ সালাউদ্দিন, দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি। আরও উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন,দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, আরাম পরিবহনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদসহ আরো অনেকে।
