নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় শখের বসে রুবেল মাদবর পালন শুরু করেন একটি গরু। নাম রেখেছেন গৌরব। সারে তিন বছর বয়সে গৌরবের দৈর্ঘ্য হয় ৮ ফিট ও প্রস্থ ৫ফিট। প্রতিদিন গৌরবকে দেখতে আসেন আশে পাশের মানুষ। এবার কোরবানীর ঈদে বিক্রির জন্য গরুটির দাম হাকিয়েছেন ১০ লাখ টাকা।
মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই উন্নতমানের খাবার দিয়ে বড় করেছেন গৌরবকে। এবার স্থানীয় হাটে উঠবে গৌরব। তবে ক্রেতারা বাড়ি থেকেও ক্রয় করে নিতে পারবেন গৌরবকে। রুবেল মাদবরের পরিবারের সদস্যরা জানান ভালো দামে বিক্রি হলে আগামীতে আরও উন্নতমানের গরু নিয়ে খামার করবেন তারা।
যোগাযোগঃ রুবেল মাদবর, মোবাইলঃ ০১৮৩৩৮০৪১২৮।
