তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ২১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহেশখালী মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ২১ জনের মধ্যে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ, মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *