ঢাকার নবাবগঞ্জে বর্ণমালা বিদ্যালয়ের তৃতীয় শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘বর্ণমালা বিদ্যালয়ের তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। দোহার-নবাবগঞ্জ তরুণ প্রজন্মের উদ্যোগে এবং নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় উপজেলার যন্ত্রাইলের ভাওয়ালিয়া ইট ভাটায় শাখাটির উদ্বোধন করা হয়। নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য তাসদীদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেওয়ান তুহিনুর রহমান তরুণ প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে সার্বিক সহযোগিতা এবং তরুনদের এই কার্যক্রমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি শিশুদের শিক্ষা উপকরন বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে অতি শীঘ্রই শীতবস্ত্র প্রদান করবেন বলে আশ্বাস দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দোহার থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, মনোয়ার মৃধা জনি, ওয়ালিদ, জামান, শাহ আলম, মোয়াজ, ইয়াসিন, আওলাদ, রিফাত, সজল সহ বর্ণমালার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
বর্ণমালা বিদ্যালয়ে এই কার্যক্রম বিজয়ের মাসে শুরু হয়ে ভাষার মাস পর্যন্ত চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *