এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ও শ্রীনগরে প্রচন্ড গরমে স্কুল ছাত্রী ও মাদ্রাসার ছাত্র অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে।
আল-আমিন নামে ঐ মাদ্রাসা ছাত্র ম্রীনগর উপজেলার ষোলঘরের একটি মাদ্রাসার ছাত্র।
সুমি আক্তার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে হাসাইল বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামের সুমন মুন্সীর মেয়ে।
রবিবার দুপুরে ক্লাস চলাকালীন সময় এই ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই দুই শিক্ষার্থীকে টঙ্গীবাড়ী ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা স্বীকার করে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান জানান, তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী আহত হলে আমরা সাথে সাথে ওই ছাত্রীকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ আছেন।
শ্রীনগর উজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু তোহা মোঃ শাকিল বলেন, এটা হিটস্ট্রোক না। শ্রেণীকক্ষে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সুস্থ আছে।
