দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ গ্রেফতার দুই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশী মদ সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মাইনুদ্দিন (৩৫) ও মোঃ হাবিবুর রহমান (৪৬)।
র‍্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া সহকারী পুলিশ সুপার এম জে সোহেল আজ বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের শুভেচ্ছা শুভাঢ্যা পূর্ব পাড়া এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মদ সহ মাইনুদ্দিন ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কিছুদিন হল দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিনের বাবার নাম , মোঃ আব্দুল সালাম। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর সুহারী গ্রামে। আর হাবিবুর রহমানের বাবার নাম মোঃ আব্দুল হাই সিদ্দিক। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চাউলিয়া গ্রামে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি দস্যুতা তৎসহ মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *