টঙ্গিবাড়ীতে টাকা ধার না দেওয়ায় প্রবাসীকে দুই পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

টঙ্গিবাড়ী  প্রতিনিধি:  মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে টাকা ধার না দেওয়ায় প্রবাসীকে দুই পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহত বাহার সরদারকে এলাকাবাসী উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন । এ ঘটনায় আহতর স্ত্রী রওশমালা বেগম বাদী হয়ে ৮ই নভেম্বর শনিবার ১১টার সময় সারাউদ্দিন তফদার, আমির সরদার, সারজিল তফদার, শাকিল তফদার, শাহজাহান হালদার, শাহ আলম হালদার, সালমা বেগম সহ অজ্ঞত ৮/১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল – বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে বাহার সরদার মালয়েশিয়া প্রবাসে থাকার সময় স্ত্রী রওশমালার নিকট ছোট ভাই আমির সরদার দুই লহ্ম টাকা হাওলাদ চায় । বাহার সরদারের স্ত্রী টাকা দিতে অস্বীকার করিলে ছোট ভাই আমির সরদার ক্ষিপ্ত হয়ে তার শশুড় সালাউদ্দিন তফেদারকে নিয়ে প্রায় ৫লহ্ম টাকার গরু গোয়াল ঘর থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যায় । এ ঘটনায় বাহার সরদারের স্ত্রী রওশমালার টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন । থানায় অভিযোগ করার পর থেকে তাদের দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে । এরই জের ধরে ৮ই নভেম্বর শনিবার বিদগাঁও বাজার থেকে রাত ৮টার সময় বাহার সরদার আসামি সালাউদ্দিন তফেদারের বাড়ীর সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উর্দেশে লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় । এসময় তার দুই পায়ের আঙুল ভেঙে ফেলে । এ ঘটনায় হুকুমের আসামী সালাউদ্দিন তফেদারকে পুলিশ গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন । রবিবার বিকালে আহতর স্ত্রী রওশমালা বেগম জনান,আমার স্বামীকে গুরুত্বর আহত করার পরও মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । টঙ্গিবাড়ী থানা ওসি শামিম আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে বাকী অন্যান্য আসামী গ্রেফতার করার চলমান রয়েছে ।
আসামী আমির সরদার জানান, আমার শশুড় বাড়ীর লোকজনের সাথে বাহার সরদারের জগড়া হয়ে, আমাকে ফাঁসানোর জন্য মামলায় আমার নাম দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *