টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মহিলা সহ দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহত হাকিম মল্লিক (৩০) ও তার মা মাকসুদা বেগম (৫৫ ) টঙ্গিবাড়ী স্বাহা কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে । এ ঘটনায় হাকিম মল্লিক বাদী হয়ে ১৫ই নভেম্বর রবিবার রাতে সরদার সরদার, মেহেদী সরদার, রুহেল সরদার, জুনায়েদ সরদার, বিজয় সরদার, ইমন সরদার, মুকুল সরদার, আশিক সরদার, মোঃ হযরত, ফরিদা বেগম সহ অজ্ঞত ৪/৫ জনকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে আমিন উদ্দিন মল্লিকের একটি ছাগলে রবিবার সকালে পাশের বাড়ীর আওলাদ সরদারে কাঠাল গাছের পাতা খেয়ে ফেলে । এসময় হাকিম মল্লিক বাসায় ছিলেন না । ঐদিন সন্ধ্যায় হাকিম মল্লিক বাড়িতে আসলে , আওলাদ সরদার গংরা হাকিম মল্লিকের ছাগল বেঁধে রাখতে বলে । এরই জের ধরে কথা কাটাকাটি হয়, এক পর্যায় আওলাল সরদার গংরা লোহার রড কাঠের ডাসা নিয়ে হাকিম মল্লিকের বাড়িতে হামলা করে । এ সময় হাকিম মল্লিকের ঘরের দরজা ও জানার কপাট ভেঙ্গে ফেলে, তাকে মারধর করে । হাকিম মল্লিকের মা মাকসুদা বেগম ছেলেকে বাঁচানোর জন্য ডাক চিৎকার করিলে তাকেও মারধর করে নীলা ফুলা জখম করে । মাকসুদা বেগমের নাকে থাকা একটি সাত হাজার টাকার স্বর্ণের নাকফুল নিয়ে যায় । হাকিম মল্লিক বলেন, আওলাদ সরদার হুকুমে প্রায় ২৫-৩০ জন লোকজন এসে আমাকেও হত্যা করা উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙ্গে আমাকে মারধর করে যার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা । এ ঘটনায় আওলাদ সরদার জানান, হাকিম মল্লিক আমার প্রতিবেশী, তার গরু ও ছাগল প্রতিদিন আমার বাড়ীর গাছপালা খেয়ে ফেলে গরু – ছাগলের দূর্গন্ধে বাড়ীর লোকজন বসবাস করিতে পারছি না । স্থানীয় ভাবে কয়েকবার গ্রাম্য শালিশ বসানো হয়েছে ।
টঙ্গিবাড়ী থানা ওসি মোহাম্মদ শামিম আহমেদ জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
