টঙ্গীবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কামারখাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি কামারখাড়া বাজার থেকে শুরু হয়ে বেশনাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর নেতৃত্বে এবং মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি আব্দুল হাকিম দেওয়ানের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, ইউনিয়ন বিএনপি নেতা মামুন মোল্লা, আবেদুল বেপারী, জাহাঙ্গীর ঢালী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
