শনিবার (৯ মার্চ ) দুপুরে জয়পাড়া হাজেরা ম্যানশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়,মাওলানা যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনা ও মাওলানা আব্দুল গফফার আল ফরিদীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা দক্ষিণ এর সভাপতি মুফতি শফি উদ্দিন কাসেমী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহারের সর্বজন শ্রদ্বেয় আলেম হাফেজ মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি হাফেজ মোঃ জয়নুল আবেদীন, ইদলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ কামাল হোসেন মাস্টার সেক্রেটারী হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশাররফ হোসেন শামীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি হাফেজ মোঃ মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ জামাল হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামত অনুসারে ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি : হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব (শিলাকোঠা) সহ-সভাপতি :মাওলানা আব্দুল মালেক (ডায়ারকুম) মাওলানা আব্দুল গফফার আল ফরিদী (নারিশা) হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ (শিলাকোঠা) সাধারণ সম্পাদক : মুফতী জিল্লুর রহমান আরেফী (বিলাসপুর) সহ-সাধারণ সম্পাদক : মাওলানা যুবায়ের আহমাদ সাকী (মুকসুদপুর) সাংগঠনিক সম্পাদক : হাফেজ মোসলেম উদ্দিন (বিলাসপুর) সহকারী সাংগঠনিক সম্পাদক : মাওলানা আব্দুস সালাম শাহীন (নারিশা)
